মানসিক রোগসমূহের কারণ লক্ষণ ও প্রতিকার
বিভিন্ন প্রকার রোগের মত মানসিক রোগও যেকোনো বয়সের মানুষের হতে পারে। অনেক রোগের মত মানসিক রোগেরও চিকিৎসা আছে। সময়মত সঠিক চিকিৎসা ও পরামর্শ নিলে এ রোগ নিরাময় হয় এবং পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া প্রতিবেশীর কষ্ট দূর হয়। রোগের কারণ: ১। দ্বন্দবহুল কলহময় পারিবারিক অশান্তি, সামাজিক নিরাপত্তাহিনতা প্রভৃতি কারণে মানসিক রোগ হতে পারে। ২। ব্যক্তিগত মানসিক সমস্যার বিভিন্ন ধরনের দুশ্চিন্তা এবং দ্বিধা দ্বন্দ থেকে মানসিক রোগের উৎপত্তি হতে পারে। ৩। বংশগত কারণেও এই রোগ হতে পারে। ৪। শারীরিক নানাবিদ সমস্যার কারণেও এই রোগ হতে পারে। রোগের লক্ষন সমূহ: ১। চঞ্চলতা, প্রলাপ বকা ও আক্রমনাতক আচরণ প্রভৃতি উপসর্গসহ জিনিসপত্রের ক্ষতিসাধন বা ভাঙচুর করা। ২। চুপ হয়ে যায়, ঠিকমত খাওয়া দাওয়া করে না, একা একা বির বির করে কথা বলে কিংবা অকারণে নিজে নিজে হাসে। ৩। বিষণ্ণ ভাব, কিছু ভাল না লাগা, অস্থিরতা, অনিদ্রা খাবার ও চিকিৎসা: ১। একজন মানসিক রোগের অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করাতে হবে এবং প্রয়োজনে মানুষিক হাসপাতালে চিকিৎসা করাতে হবে। ২। একজন মানসিক রোগীর ভাল হতে হলে অবশ্যই ...